পুরুলিয়ায় সাইকেলে চড়ে বসলো সাত ফুটের অজগর
দি নিউজ লায়ন ; খাবারের সন্ধানে গ্রামে ঢুকে সাইকেলে চড়ে বসল মস্ত বড় অজগর। ঘণ্টাখানেক পরে গ্রামবাসীরাই উদ্ধার করে তাকে ছেড়ে দেন জঙ্গলে। পুরুলিয়ার বরাবাজারের ফতেপুর গ্রামের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গ্রামের কালীমন্দিরের পাশে হঠাৎ দেখা মেলে মস্ত বড় অজগরের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাপ দেখতে সাইকেলে করে হাজির হয় এক ব্যক্তি।
হঠাৎ করে সবার নজর এড়িয়ে সাইকেলের উপরে চড়ে বসে সাপটি। এই ঘটনায় হতবাক হয়ে যান বাসিন্দারা। এই ছবি মোবাইল বন্দি করে গ্রামের বাসিন্দারা। এক ঘন্টা পেরিয়ে গেলেও সাইকেল ছেড়ে নেমে আসতে চায়নি অজগর। পরে গ্রামবাসীরাই সেই অজগরকে সাইকেল থেকে কোন ভাবে নামিয়ে আনেন। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন গ্রামের বাসিন্দারাই।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সাপটি ওজন প্রায় ২০ কেজি লম্বায় অন্তত সাত ফুট। বনদপ্তরের এক আধিকারিক বলেন, খাবারের সন্ধানে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে অজগর। ওই গ্রামেও চলে এসেছিল। পরে সাপটিকে তারাই জঙ্গলে ছেড়ে দিয়েছে।

Post a Comment